ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের ইজিবাইক চালক তরিকুল ইসলাম বাঁচতে আকুতি জানিয়ে চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। জানা গেছে, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছেন। সম্প্রতি তিনি ঢাকার নিউ লাইফ হাসপাতালের ডা. আইয়ুব খাঁনের তত্ত্বাবধানে অপারেশন করেছেন। বর্তমানে বাড়িতে রয়েছেন। ইতিমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে সহায় সম্বল সব বিক্রি করেছেন।
তরিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার চর মান্দারবাড়ীয়া গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের হামদহ ৩ নম্বর পানির ট্যাংকপাড়ায় বসবাস করছেন। পরিবারে মা, বাবা, ভাই, বোনসহ পাঁচজন তার ওপর নির্ভরশীল ছিল। তিনি অসুস্থ হওয়ায় বর্তমানে তার পরিবারের লোকেরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। তাই পরিবারের সদস্যদের খাবারের জন্য অসুস্থ শরীরেও চালাতে হচ্ছে ইজিবাইক। এদিকে তার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে চিকিৎসার জন্য ৩৫ থেকে ৪০ লাখ টাকা খরচ লাগতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। এতো টাকা পক্ষে জোগাড় করা সম্ভব না। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
