আলমডাঙ্গায় শিক্ষা অফিসের এক দিনের কর্মশালা

আপলোড তারিখঃ 2023-05-30 ইং
আলমডাঙ্গায় শিক্ষা অফিসের এক দিনের কর্মশালা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম-এর আওতায় এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, গোবিন্দপুর এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইমরুল হকের উপস্থাপনায় কর্মশালায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিনারুল ইসলাম, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলী, রেজাউল ইসলাম ও শিক্ষক রবিউল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, নুরুল ইসলাম দিপু, রফিকুল ইসলাম, আবু তৈয়ব, আতিয়ার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)