জীবননগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-05-29 ইং
জীবননগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে এ পুরস্কার বিতরণ করা হয়। জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ওয়েভ ফাউন্ডেমনের আয়োজনে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের অ্যাডভাইজার আব্দুর শুকুর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)