জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2023-05-29 ইং
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক মো. আলাউদ্দিন (৬৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগরের লক্ষ¥ীপুর গ্রামের বিল্লাল মিয়ার অটোরাইস মিলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। আলাউদ্দিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আফসার উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আলাউদ্দিন কাজ শেষে জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত হন মোটরসাইকেল চালক। এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, জীবননগরে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)