লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের নিয়ে বেলার আলোচনা সভা

আপলোড তারিখঃ 2023-05-29 ইং
লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের নিয়ে বেলার আলোচনা সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে সিএবি ইটভাটার কারণে স্থানীয় ফসলের ওপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গতকাল রোববার রতনপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বেলার খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন গ্রামের বাসিন্দা ও সংগঠক আলবার্ট মাইকেল মন্ডল। এলাবাসীরা বলেন, রতনপুর গ্রামটি কৃষি প্রধান এলাকা। এই এলাকায় বছরে তিনটি ধান ছাড়াও পানের বরজ, আম এবং লিচু বাগান রয়েছে। কিন্তু চাঁদ আলী নামের এক ব্যক্তি দীর্ঘ দুই বছর ধরে ২৬ বিঘা জমি লিজ নিয়ে সেখানে ইটভাটার কার্যক্রম পরিচালনা করছেন। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করে। এলাকায় তিন ধর্মের জনগোষ্ঠী আছে। যার শতকরা ৬০ ভাগ খ্রিষ্টান, ২৫ ভাগ মুসলিম ও ১৫ ভাগ সনাতন ধর্মাবলম্বী। যারা এই ইটভাটার এক মাইলের মধ্যে বসবাস করে। পরিবেশ রক্ষা ও মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয়রা ইটভাটাটি চায় না। গ্রামের মানুষদের অভিযোগ থাকলেও চাঁদ আলী জোরপূর্বক ইটভাটার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এসময় গ্রামবাসীরা দুঃখ প্রকাশ করে বলেন, ইটভাটা বন্ধের দাবিতে এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না। ফসলি জমি ও জনবসতি রক্ষায় জরুরিভাবে এই ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মোন মন্ডল, উত্তম দাস, হাসিবুল মোল্লা, সন্তোষ বিশ^াস, নিলু মন্ডল, বিষ্ণু মন্ডল, আব্দুর রশীদ, আন্নাল তরফদার, খোকন সেখ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)