দেহাটি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুহুল আমীনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-05-28 ইং
দেহাটি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুহুল আমীনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রুহুল আমীন খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল শনিবার বেলা আড়াইটায় দেহাটি গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুহুল আমীন খন্দকার। এসময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত ১টায় তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে রুহুল আমীন খন্দকারের মরদেহ নিজ গ্রামে আনা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রুহুল আমীন খন্দকারের জানাজায় এলাকার সুধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজায় ইমামতি করেন প্রয়াত রুহুল আমীন খন্দকারের ছোট জামাতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)