ঝিনাইদহে প্রবীণ হিতৈষী সংঘের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-28 ইং
ঝিনাইদহে প্রবীণ হিতৈষী সংঘের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি শাখাওয়াত হোসেন হিলু মিয়া, তোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সদস্য প্রফেসর গোলম মোস্তফা, আজীবন সদস্য প্রফেসর আবু বকর, সাবেক সভাপতি মনোয়ার হোসেসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা প্রবীণদের সমস্যায় একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভা শেষে কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)