বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ

আপলোড তারিখঃ 2023-05-27 ইং
বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আল ইমরান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয় সে। আল ইমরান উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার খোকনের ছেলে ও মুজিবনগর উপজেলার যতারপুর মাদ্রাসার হিফজ শাখার ছাত্র। নিখোঁজ ইমরানের পিতা খোকন জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় ইমরান। কিন্তু মাদ্রাসায় খোঁজ নিলে শিক্ষকরা জানান ইমরান মাদ্রাসায় যায়নি। পরে পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে ০১৬৪৪-৮০১৭২৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে ইমরানের পরিবার। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)