ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লাল ভানু কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত সায়েদ আলীর স্ত্রী। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শামীম হোসেনের নেতৃত্বে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানুকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর পূর্বেও লাল ভানুর নামে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় ১৪টি মাদকের মামলা রয়েছে।
