আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-26 ইং
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির চারটি অভিভাবক সদস্য পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন অভিভাবক। বিদ্যালয়ের ১ হাজার ২৪২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৬৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোট পোল করেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬জন অভিভাবক সদস্য প্রার্থীর মধ্যে ৪ জন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্যে ৩৭৮ ভোট পেয়ে শরিফুল ইসলাম প্রথম, ৩৬৪ ভোট পেয়ে মেহেদী হাসান দ্বিতীয়, ২৭০ ভোট পেয়ে আ.ক.ম. পারভেজ রাজ তৃতীয় ও ২৪৫ ভোট পেয়ে সোহেল রানা শাহিন চতুর্থ স্থান অর্জন করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)