ধানখোলা ইউনিয়নে স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-26 ইং
ধানখোলা ইউনিয়নে স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদে এসডিজি ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে স্থায়ী কমিটির ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দি হাঙ্গার প্রজেক্টের সহোযোগিতায় ধানখোলা ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ কর্মশালা পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, ইউপি সদস্য, বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া ১৩টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্ব-স্ব কমিটি মিটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)