গাংনীতে লাটাহাম্বার উল্টে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-05-26 ইং
গাংনীতে লাটাহাম্বার উল্টে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বার উল্টে সাজ্জাদ হোসেন (১৪) নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে তারই বন্ধু হাসান আলি (১৫)। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলা চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে আব্দুস সাত্তারের ছেলে হেলালের লাটাহাম্বার নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সাজ্জাদ হোসেন ও তার বন্ধুরা। তারা পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে পৌঁছালে লাটাহাম্বারটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি ক্লিনিকে নেয়। তবে হাসানের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গতকালই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। গাংনীর ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)