আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-05-24 ইং
আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামি আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। গত সোমবার রাতে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডাকু আলমগীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসপি আশিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা আলমগীর ডাকাত পলাতক ছিল। গত সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টির বেশি মামলা রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)