ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি জাতীয় পত্রিকা ‘দি কান্ট্রি টুডে’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান আলম। গতকাল মঙ্গলবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত নিয়োগপত্রের কপি ও আইডি কার্ড হাতে পেয়েছেন তিনি। একই সাথে তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিক দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক আহসান আলম চুয়াডাঙ্গা শহরের গোরস্তানপাড়ার মরহুম শামসুল হুদা ও মোছা. নুরুন্নহারের ছোট ছেলে। ‘দি কান্ট্রি টুডে’ পত্রিকায় নিয়োগ পাওয়ায় তিনি সকল সহকর্মীসহ নিকটজনদের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
