কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার ৩ শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্ট, বিল্লাল হোসেন, দেলোয়ারা খাতুন, ইউপি সদস্য আলমগীর হোসেন, নুর মোহাম্মদ ভগু, আজিবার রহমান, সাজিবার রহমান, আ. সালাম, সুমাইয়া খাতুন, মাহবুবুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মো. হাসানুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)