শৈলকুপায় দলিল লেখক সমিতির অফিসে হামলা, ভাঙচুর

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
শৈলকুপায় দলিল লেখক সমিতির অফিসে হামলা, ভাঙচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় দলিল লেখক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। দলিল লেখক সমিতির সভাপতি মনির অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা মিশনের নেতৃত্বে এই হামলা করা হয়। তবে হামলার সময় তিনি অফিসে ছিলেন না। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেশিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি ফোন ধরেননি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই খবরটি প্রথম পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)