দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ভলিবল ম্যাচ

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ভলিবল ম্যাচ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক জয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে জয়নগর সীমান্তে বাংলাদেশের ভেতরে শূন্য রেখায় এ ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফ-২-১ ব্যবধানে বিজিবিকে পরাজিত করে। জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির আমন্ত্রণে গতকাল বেলা ৩টায় দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফের ১২ সদ্যস্যের একটি ভলিবল দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, মেডিকেল অফিসার খন্দকার আশিকুল আরেফিন, অ্যাডিশনাল অফিসার শেখ মো. ইমরান আলী, দর্শনা কোম্পানি কমান্ডার জহির আহম্মেদ, দর্শনা আইসিপি কমান্ডার আব্দুল জলিল, বিওপি কমান্ডার আব্দুল জলিল, বিওপি কমান্ডার মোজাম্মেল হক, অ্যাডমিন স্টাফ আবু নাসির, অ্যাডমিন স্টাফ আবুল কালাম আজাদ, মিনহাজ উদ্দীন, ডিনারুল ইসলাম ও তমাল উদ্দীন। এদিকে বিএসএফের ৫৪ ব্যাটালিয়নের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের সেকেন্ড ইন কমান্ড হার মেট শিং সানি, সেকেন্ড অফিসার জগোদেব শিং, ডেপুটি কমান্ড সুনীল পায়েল, সহকারী কোম্পানি কমান্ডার শ্রী নোগেনদ্র পাল, সহকারী অফিসার শ্রী মহেশ, বিএসএফের ক্যাম কমান্ডার শ্রী মোজন্দার, মেডিকেল অফিসার বরুণ কুমার, এএসআই শামীম, এডিএম স্টাফ জে মজুমদার, অফিস স্টাফ শ্রী প্রতাপ প্রমুখ। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, প্রীতি ভলিবল খেলার মধ্যদিয়ে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও বিএসএফের সেকেন্ড ইন কমান্ড হার মেট শিং সানি খেলা শেষে দুই বাহিনীর খেলোয়াড়দের মধ্যে ট্রফি তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)