দর্শনায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
দর্শনায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ১ হাজার পিস ইয়াবাসহ মারুফ হোসেন খন্দকার (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে থানার এসআই আহম্মেদ আলী বিশ্বাস, এসআই শামিম রেজা, এএসআই সানোয়ার হোসেন, এএসআই মারুফুল ইসলাম, এএসআই মাসুম বিল্যাহ্, এএসআই বশির উদ্দীন, এএসআই শেখ আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মারুফের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মারুফ কুমিল্লা সদর উপজেলার লালবাগ খন্দকার বাড়ি এলাকার বাসিন্দা ও মঈন উদ্দিন খান্দকারের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)