চুয়াডাঙ্গা সদর ইউএনও শামীম ভূঁইয়ার বদলি আদেশ বাতিল

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
চুয়াডাঙ্গা সদর ইউএনও শামীম ভূঁইয়ার বদলি আদেশ বাতিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত  ০৫.০০.০০০০.১৩২.১৯.০০২.২৩.২৯৭ সংখ্যক প্রজ্ঞাপনে শামীম ভূঁইয়ার প্রেষণে নিয়োগের আদেশটি বাতিল করা হয়। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত শামীম ভূঁইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর পূর্বে গত (১০) মে বুধবার রাষ্ট্রপতির আদেশে তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বদলি করা হয়। উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত সেই বদলি আদেশে বলা হয়- চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) শামীম ভূঁইয়াকে (১৭৩৫৩) বদলিপূর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। উল্লেখ্য, ২০২১ সালের ৭ অক্টোবর শামীম ভূঁইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১ বছর ৭ মাস ৩ দিন এখানে দায়িত্ব পালন করার পর রাষ্ট্রপতির আদেশে তাঁকে প্রেষণে ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর পদে বদলি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)