মুজিবনগরে সড়ক উন্নয়নকাজর উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
মুজিবনগরে সড়ক উন্নয়নকাজর উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর ছোটনাগা বিল সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর এলজিইডির উদ্যোগে গোপীনাথপুর ছোটনাগা বিল সড়ক উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও  মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিবের সঞ্চালনায় সমাবেশে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তালিকা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)