আন্দুলবাড়ীয়া কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
আন্দুলবাড়ীয়া কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: স্থানীয় সরকার ও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গার উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে ১৫ লাখ টাকা ব্যয়ে ৪ শ ফুট সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রধান অতিথি থেকে এ প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া কলেজ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, নিন্মমান সহকারী কাম হিসাব সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন, ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)