আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

আপলোড তারিখঃ 2023-05-22 ইং
আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বিয়ের দাবিতে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ফিরোজের ছেলে ফয়সালের বাড়িতে অনশন করছেন দশম শ্রেণির এক স্কুলছাত্রী।  গতকাল অনশনের ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা অনশন দেখতে ফয়সালের বাড়িতে ভিড় করতে শুরু করে। জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া জর্দারপাড়ার খোয়াজ আলীর মেয়ে মুন্নি খাতুনের সঙ্গে একমাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফয়সালের। এর মধ্যে বিয়ের কথা বলে ফয়সাল মুন্নিতে নিয়ে ঢাকায় তিন দিন অবস্থান করে ফিরে আসে। এসময় ফয়সাল মুন্নিকে তার বাড়িতে আসতে বলে। ফয়সালের কথা শুনে মুন্নি ফয়সালের বাড়িতে হাজির হয়। কিন্তু এর পূর্বে ফয়সাল বাড়ি থেকে পালিয়ে যায়। উপায় না পেয়ে মুন্নি বিয়ের দাবিতে ফয়সালের বাড়িতে অনশন শুরু করে। মুন্নি জানান, ফয়সালের সঙ্গে তার শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। এখন ফয়সালকে বিয়ে না করে সে বাড়িতে ফিরবে না। এদিকে, ফয়সালের পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে অন্যত্র অবস্থান করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)