মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ; জখম ৩

আপলোড তারিখঃ 2023-05-20 ইং
মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ; জখম ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিন যুবক জখম হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর ব্রিজে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো- রশিকপুরের খোকন শেখের ছেলে মানিক (১৬) একই এলাকার শামসুদ্দোহা শেখের ছেলে শানমন (১৮) ও মজিদুলের ছেলে টোকন (২১)। স্থানীয়রা জানায়, ২০২০ সালে করোনা মহামারির সময়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় রশিকপুর ব্রিজে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে উভয়পক্ষের তিনজ আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরগ চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে টোকনের মাথার ক্ষতস্থানে ৯টি সেলাই দেওয়া হয়েছে। বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজী কোমরউদ্দিন বলেন, ‘করোনা মহামারি সমেয়র একটি দ্বন্দ্বের জেরে রসিকপুর ব্রিজে এ  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক রক্তাক্ত জখম হয়েছে। আরও কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জেনেছি।’ মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)