চুয়াডাঙ্গায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2023-05-20 ইং
চুয়াডাঙ্গায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে নিয়ে চুয়াডাঙ্গায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনারোধে আমাদের করণীয় বিষয় নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরে সকল পেশাদার গাড়ি চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা এই লিফলেট বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শামিম আহমেদ বিপ্লব, জামান আখতার, কামরুজ্জামান সেলিম, শেখ লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)