ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে কামারী ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ।
কুমারী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, বিপ্লব হোসেন, বিপুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাহিন রেজা, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ, মহাবুল, আকুল, সোহান, হিমেল, শরীফ, হযরত, রিপন, কালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘নঈম জোয়ার্দ্দারের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।’
