ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চিৎলা ইউনিয়নের রুইতনপুর কিন্ডারগার্টেন স্কুল মাঠে চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইন্তাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার।
তিনি বলেন, ‘বর্তমান সরকার অসহায় হতদরিদ্রদের জন্য জমিসহ গৃহনির্মাণ করে দিয়েছে। যা ইতঃপূর্বে কোনো সরকার করেনি। পদ্মা সেতু উদ্বোধনের ফলে দেশের চেহারা পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতা-কর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিকনির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে জনগণের অধিকার অর্থাৎ জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা আপনাদের মতো আদর্শহীন রাজনীতি করে না। আমাদের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে।
কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক আরিফ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, আব্দুল আলীম ফটিক, যুবলীগ নেতা পীরুমিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পদ্মবিল্লা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামিম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, সুমন, ছাত্রলীগের সাবেক গ্রন্থনা প্রকাশনা উপস্থাপন সম্পাদক শেখা আনোয়ার।
অতিথি হিসেবে বক্তব্য দেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মুনজুর রহমান, ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর, বুলবুল, আনিস, রায়হান, রনিবিশ্বাস, শিমুল, যুবলীগ নেতা ইউসুফ, আকরামুল হক, ইকরামুল হক, হায়দার আলী, জহুরুল ইসলাম, হোসেন আলী, জিনারুল ইসলাম, সুজন মেম্বার, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, রফিক রহমান, আশাবুল হক, নুর ইসলাম, আকরামুল হক, আব্দুর রহিম, বুরহান উদ্দিন, জনি মিয়া, কামরুজ্জামান, জুয়ের রানা, মিনারুল ইসলাম, আবুল কালাম আজাদ,হাসান, লিফটন, সজীব,সজল,কবির, আকাশ,মাহফুজ, রাশেদুল,আশা, ইমরান,হাসিব, আসিফ ইকবাল, তামিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান।
