আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2023-05-20 ইং
আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ৪ নম্বর বাড়াদী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তবারক হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ কোটি ২৭ রাখ ৫৫ হাজার ৮১৬ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মো. তবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাড়াদী ইউনিয়ন পরিষদের সচিব মো. হেলাল উজ্জামান হেলাল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম, শরিফুল বাবু, মানিক, নুর হোসেন, ইসরাইল, শাহিন, হাসিবুল, শরিফুল শাহানা, রশিদা ও ফিরোজা। এছাড়া উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ শামিম, আ. রাজ্জাক, মজিবুল হক বাবুসহ অত্র পরিষদের উদ্যোক্তারা ও গ্রাম পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)