গাংনীতে ডিবি পুলিশের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-05-20 ইং
গাংনীতে ডিবি পুলিশের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে বিদেশি মদ ও গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে সহড়াতলা গ্রামের বাগানপাড়া থেকে ৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। ইকরামুল একই গ্রামের ইকতার আলীর ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে এসআই কাহী মহসিন, এএসআই হেলাল উদ্দিনসহ একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানে সহড়াতলা গ্রামের বাগানপাড়া থেকে ৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ ইকরামুল হককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)