গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-19 ইং
গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা রেজিস্ট্রার (ডিআরও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সাব-রেজিস্ট্র্রার মাহফুজ রানা প্রমুখ। উল্লেখ্য, ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস উপজেলা খাদ্যগুদাম (ফুড গাডোউন) সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)