মহেশপুরে পত্রিকা বিক্রেতা সুজনের দাফনকার্য সম্পন্ন

আপলোড তারিখঃ 2023-05-19 ইং
মহেশপুরে পত্রিকা বিক্রেতা সুজনের দাফনকার্য সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা সুজন রহমানের (৩৫) জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গাড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুজনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাড়াবাড়ীয়া গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুজনের জানাজা ও দাফনকার্যে অংশ নেন বিভিন্ন পত্র-পত্রিকা, টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ, মহেশপুরের গণ্যমান্য ব্যক্তি ও গাড়াবাড়ীয়া গোপালপুর গ্রামের মুসল্লিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)