কুড়ুলগাছির গ্রামীণ অবকাঠামো কাজ পরিদর্শনে ইউএনও মিতা

আপলোড তারিখঃ 2023-05-17 ইং
কুড়ুলগাছির গ্রামীণ অবকাঠামো কাজ পরিদর্শনে ইউএনও মিতা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা /কাবিটা-২য় পর্যায়) কর্মসূচির আওতায় চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কুড়ুলগাছি পশ্চিমপাড়া রাস্তা ও ধান্যঘরা পূর্বপাড়া রাস্তার ফ্ল্যাট সোলিং এবং বুইচিতলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে মাটি ভরাট প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম ও আহসান হাবীব ঝণ্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)