ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের ফাঁসি

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের ফাঁসি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পূর্বপাড়ার মৃত মন্তেজ আলীর ছেলে বাদশা মিয়া, খাজুরা জোয়ারদারপাড়ার মণ্টু মিয়ার ছেলে রুহুল আমিন এবং খাজুরা শেখপাড়া গ্রামের জাফর উদ্দিনের ছেলে মন্নু মিয়া। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট ভুক্তভোগী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়। সে সময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মন্নু মিয়া সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২টায় ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পরদিন সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত তিনজনকে এ দণ্ড দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)