আলমডাঙ্গায় খামারীদের মধ্যে ব্রয়লার মুরগীর বাঁচ্চা বিতরণ

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
আলমডাঙ্গায় খামারীদের মধ্যে ব্রয়লার মুরগীর বাঁচ্চা বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১২ জন খামারীর মধ্যে ব্রয়লার মুরগীর বাঁচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মুরগীর বাঁচ্চা বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকার প্রাণিসম্পদ অধিপ্তরের মাধ্যমে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। করোনাকালীন ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য এই অঞ্চলে সাড়ে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)