জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি সীমান্ত ইউনিয়নের আয়োজনে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এতে চর্ম ও যৌন রোগীদের চিকিৎসা সেবা দেন ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশাবুল হক মিল্টন। সার্বিক আয়োজনে ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ফারজানা আফরোজ ও ইসরাত জাহান। আরও উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও মো. জাহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)