ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি সড়কের পাশে ১ লাখ ৯৮ হাজার ৫০৪ টাকা ব্যয়ে ১৫৪ ফুট ড্রেন নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মোল্লাবাড়ির জসিম উদ্দিন ডাক্তারের বাড়ির নিকট এই ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান মঈন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সায়েম বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তার, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
