চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিপ্লব কুমার নাথ

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিপ্লব কুমার নাথ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার পাঁচটি থানার মধ্যে এপ্রিল মাসের সেরা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন আলমডাঙ্গা থানার (ওসি) বিপ্লব কুমার নাথ। এছাড়াও ভালো কাজে অবদান রাখায় আলমডাঙ্গায় দায়িত্বরত ডিএসবির এএসআই মহানন্দ রায় সম্মাননা স্মারক এবং নগত অর্থ ও পুরস্কার পেয়েছেন। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের সেরা ওসি ও এএসআই নির্বাচিত করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওসি বিপ্লব কুমার নাথ। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম (বার) তাদের হাতে এ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এদিকে বিপ্লব কুমার নাথ সেরা ওসি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)