আলমডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে বেকারির পণ্য তৈরির অভিযোগ

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে বেকারির পণ্য তৈরির অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে অস্বাস্থ্যকরভাবে বেকারির পণ্য তৈরি, পচা ও ফাটা দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহারের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা বাজার ও আনন্দধাম রোডে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা সংরক্ষণ অদিপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা গেছে, আনন্দধাম ক্যানালের পাশে মেসার্স মনি ফুড প্রোডাক্টস নামের একটি বেকারি প্রতিষ্ঠানে গরুর ফার্মের পাশে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে পণ্য তৈরি, পচা ও ফাটা দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহার করার অপরাধ প্রমাণিত হয়। এর দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. মনিরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে একই এলাকার মেসার্স ফাতেমা স্টোরের মালিক মো. আব্দুর রহমানকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ফ্রিজ ও র‌্যাকে সংরক্ষণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রির অপরাধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা সংরক্ষণ অদিপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এসআই মেজবাহুর নেতৃত্বে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)