গাংনীর বামুন্দি ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান : ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2017-08-11 ইং
গাংনীর বামুন্দি ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান : ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে আট কেজি গাঁজাসহ আলতাব হোসেন (২৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে গাংনী উপজেলার বামুন্দি বাজার সংলগ্ন জামান ফিলিংষ্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বামুন্দি ফাঁড়ি পুলিশ। মাদক পাচারকারী আলতাব হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিশাকুন্ডি গ্রামের ইয়ার আলী মন্ডলের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্পের এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক পাচারকারী আলতাব হোসেনকে আটক করে। এসময় তার আলমসাধু তল্লাশী করে বস্তায় ভর্তি আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকালই আটককৃত আলতাব হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)