আলমডাঙ্গায় জাতীয় কবির জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
আলমডাঙ্গায় জাতীয় কবির জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। বরীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শামিম রেজার উপস্থাপনায় সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাহিত্য পরিষদের সহসভাপতি ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ রহিম জোয়ার্দার, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও সহকারী শিক্ষক জামিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক শিল্পি গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলু। এ ছাড়া ব্রাইট মডেল স্কুলের শিক্ষক ফখরুল আলম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক শান্তনা খাতুন, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সাংবাদিক মীর ফাহিম ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)