দামুড়হুদায় পরিচিত ডাক্তার, ঢাকায় ফেনসিডিল বিক্রেতা!

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
দামুড়হুদায় পরিচিত ডাক্তার, ঢাকায় ফেনসিডিল বিক্রেতা! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদায় রয়েছে চেম্বার। বিক্রি করেন আয়ুর্বেদিক ওষুধ। এলাকায় তিনি ‘ডাক্তার’ হিসেবে পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে। তার নাম মো. জাহাঙ্গীর আলম। গত রোববার রাতে ঢাকার কল্যাণপুরের মিজান টাওয়ারের সামনে থেকে ফেনসিডিল বিক্রির অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করত। গতকাল সোমবার মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, জাহাঙ্গীর চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, গতকালও ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করে ঢাকায় ফেনসিডিল আনেন জাহাঙ্গীর। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)