সাহিত্য সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজম

আপলোড তারিখঃ 2023-05-15 ইং
সাহিত্য সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতীয় লেখক পরিবার সাহিত্য সম্মাননা পদক লাভ করেছেন আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম। গত শুক্রবার রাত ১০টায় ঢাকা মহাখালির রাওয়া ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় হামিদুল ইসলাম আজমকে এই সম্মাননা প্রদান করা হয়। এর পূর্বে জাতীয় লেখক পরিবারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা, সাহিত্য সম্মাননা ও ডা. মেজর দাউদ স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কথা সাহিত্যিক জুবাইদা গুলশান আরা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক কর্নেল মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সংগঠক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব সাসুল আরেফিন, অ্যাড. সৈয়দ বশির চৌধুরী, নাট্যকার ও কথা সাহিত্যিক ড. আবুল হাসান, কবি ও বীর মুক্তিযোদ্ধা মান্নান রায়হান, বাংলা একাডেমির সদস্য আতিক হেলাল, প্রভাষক কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও সাহিত্যিক হাসান টুটুল, কবি ইসতিয়াক আহমেদ। বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আলমডাঙ্গার বিশিষ্টি সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজমকে জাতীয় লেখক পরিবার সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানকেও এই সম্মাননা প্রদান করে অতিথিরা। এদিকে, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজম ঢাকা জাতীয় লেখক পরিবারের সাহিত্য সম্মাননা পদক লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, আলমডাঙ্গা প্রেসক্লাব, গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার, আলমডাঙ্গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল উদ্যাপন পরিষদ, নাগরিক নাট্যঙ্গন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)