গাংনীর রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-08-11 ইং
গাংনীর রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ ও ফল প্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলফাজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সিরাজুল ইসলাম। শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. শমসের আলী, ডা. মোহাম্মদ আলী ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু বলেন, আমার পড়ালেখা এই বিদ্যালয়ে। তাই আমি এই বিদ্যালয়ের প্রতি দূর্বল। এই বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজি আলফাজ উদ্দীন বলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সেতু বন্ধনে পড়ালেখার মান উন্নয়ন ঘটে। শিক্ষকদের শ্রম ও আর অভিভাবকদের তদারকি ও শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগি হলেই বিদ্যালয় সেরা বিদ্যালয়ে রুপান্তর হবে। যে কোন ভালো বিদ্যালয়কে হার মানাতে পারবে। তাই বিদ্যালয়েকে সেরার খেতাব দিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)