ছবির ক্যাপশন:
প্রতিবেদক কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিম খলিল (৩২) নামের এক যুবককে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে তাকে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে আটক করা হয়। ইব্রাহিম কার্পাসডাঙ্গা গ্রামের জামাল উদ্দীন খাবলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে দামুড়হুদা থানা হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
