উথলী প্রেসক্লাব গঠিত : আবদুল্লাহ সভাপতি, আমিনুর সম্পাদক

আপলোড তারিখঃ 2023-05-15 ইং
উথলী প্রেসক্লাব গঠিত : আবদুল্লাহ সভাপতি, আমিনুর সম্পাদক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার বৃহত্তর উথলী ইউনিয়নের সংবাদকর্মীদের সমন্বয়ে উথলী প্রেসক্লাব গঠন করা হয়েছে। দৈনিক বাংলাদেশ বার্তার প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহকে সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরার আমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উথলী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উথলী প্রেসক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন মুন্না (দৈনিক সময়ের সমীকরণ), এ আর ডাবলু (দৈনিক সময়ের সমীকরণ), সাংগঠনিক সম্পাদক হাসান নিলয় (দৈনিক পশ্চিমাঞ্চল), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (বিএমএফ টিভি), প্রচার সম্পাদক সম্রাট হোসেন (দৈনিক আজকের বসুন্ধরা) ও দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক (দৈনিক গনকন্ঠ)। এ ছাড়া নির্বাহী সদস্য হয়েছেন তারিকুর রহমান (অন্যদিগন্ত), আহমাদ সগীর (প্রবাহ অনলাইন) এবং মেহরাব হোসেন (নিউইয়র্ক বাংলাডটকম)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)