ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন করেছে নার্সরা। গতকাল শনিবার সকালে শহরের হামদহে এ মানববন্ধনের আয়োজন করে নার্সেস অ্যান্ড নার্সেস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ শিক্ষার্থী নার্সরা অংশ নেন। মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি সজল আহম্মেদ, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ইসরাত জাহানসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা, কারিগরিমুক্ত নার্স, প্রফেশনাল বিসিএস, ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা, স্টাইপেন্ড বৃদ্ধি এবং ইন্টার্ন ভাতাসহ ৬ দফা দাবি জানান। এ দাবি মানা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
