নেশাগ্রস্ত স্বামীর ইটের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

আপলোড তারিখঃ 2023-05-14 ইং
নেশাগ্রস্ত স্বামীর ইটের আঘাতে প্রাণ গেল স্ত্রীর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নেশাগ্রস্ত স্বামীর ইটের আঘাতে স্ত্রী সীমা খাতুনের (২৪) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমা খাতুন শহরের আরাপপুরের দুঃখী মাহমুদ সড়কের বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী জহরুল ইসলাম। প্রতিবেশীরা জানান, গতকাল দুপুরে রিকশাচালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। এর একপর্যায়ে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এসময় সীমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান জহরুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, ‘দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিল। সেই কারণে তার মৃত্যু হয়েছে।’ ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জহরুল ইসলামকে আটক করতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)