ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মো. রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনি এলাকার আন্দুলবাড়িয়া, উথলি, সন্তোষপুর, মনোহরপুরে বিভিন্ন শ্রেণি-পেশাসহ জনসাধারণের সাথে গণসংযোগ করেন। এর আগে উথলি ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে নির্বাচন প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা চাষি কল্যান সম্পাদক অ্যাড. মোসলেম উদ্দিন, জেলা সমাজকল্যান সম্পাদক নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান, আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, গোলাম রসুল, সাফদার রহমান, জীবননগর পৌর আমীর জিয়াউল হক, মাও. সাজেদুর রহমান, আব্দুস সালাম, আসাবুল হক, আব্দুর রহমান, সেলিম উদ্দিন, রবিউল ইসলাম, দাউদ হায়দার প্রমুখ।
