আলমডাঙ্গায় চোলাই মদ ও গাঁজাসহ পাঁচজন আটক

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
আলমডাঙ্গায় চোলাই মদ ও গাঁজাসহ পাঁচজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানাধীন আইলহাঁস ইউনিয়নের মধুপুর গ্রামের এক পুকুরের পাশ থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মধুপুর গ্রামের মৃত লোকসার মণ্ডলের ছেলে মো. লাল্টু (৪১), একই গ্রামের সানোয়ার মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও ডাউকি গ্রামের মৃত আফছার মণ্ডলের ছেলে ইখলাস মণ্ডল (৫০)। জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপনে সংবাদ পান আইলহাঁস ইউনিয়নের মধুপুরে একটি পুকুরের কাছে কয়েকজন ব্যক্তি চোলাই মদসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ লিটার মদসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। `` অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ শ গ্রাম গাঁজাসহ দুজন আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন- ওসমানপুর গ্রামের মৃত অমূল্য মোল্লার ছেলে মো. আজিজুল হক মোল্যা ঝণ্টু (৫০) ও পাঁচকমলাপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মো. বশির উদ্দিন (৪৭)। আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)