আলমডাঙ্গার কেদারনগরে দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
আলমডাঙ্গার কেদারনগরে দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কেদারনগরে দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে জেলার বিভিন্ন প্রান্ত হতে আগমন ঘটে বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের সাবেক মেম্বার সুরুত আলীর বাউল আশ্রমে। প্রয়াত ফকির আবুল শাহ স্মরণার্থে দুই দিনব্যাপী সাধুসঙ্গ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকির সুরুত আলী। উপস্থিত ছিলেন আমজাদ ফকির, হবি ফকির, হায়দার শাহ, মজিবর শাহ, আলী হক, মহসিন, মোতালেব শাহ, রশিদ শাহ, জনি শাহ, রনি শাহ, গঞ্জের শাহ, সুজন শাহ, আব্দুর রাজ্জাক ফকির, ইকবাল, ফারুক, আব্বাস শাহ, সুফিয়া ফকিরানী, সাফিয়া ফকিরানী, রুকিয়া ফকিরানী, সামিরন ফকিরানী, আনোয়ারা ফকিরানী, দোলেছা ফকিরানী, পপু ফকিরানী, মুক্তা ফকিরানী, স্বপ্না ফকিরানী, ময়না ফকিরানী, সফুরা ফকিরানী, সাহেরা ফকিরানীসহ আরো অনেকে। রাত অবধি বাউল সংগীত পরিবেশন করা হয়েছে। দুই দিনব্যাপী সাধুসঙ্গ আজ শেষ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)