ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঈদগাহ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. সালাম ঈশা, নূরু ইসলাম মিস্ত্রী, হাজি ফজুল রহমান, হাজি আব্দুল মজিদ, বদর উদ্দীন বিদা, আবু হানেফ, সাহাজান সিরাজ, আবু সাঈদ মোহাম্মদ সাদ, আবু জাফর, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম, আশরাফুল হক, ফয়সাল খবির, মুন্সী ওয়াহেদুজ্জামান খোকন, আব্দুর রাজ্জাক বুদো, মিনাজউদ্দীন, আব্দুস সবুর, আব্দুল আজিজ, মোমিন উদ্দীন, জুলহাস উদ্দীন, মাহবুব হেলাল বাবু, আজিবার রহমান, আদুন, উজ্জল বিশ^াস খোকন প্রমুখ। সভায় ঈদগাহে নামাজের কাতার আরসিসি ঢালাই, নতুন ইমাম নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। আরসিসি ঢালাই বাবদ কাতার প্রতি ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ব্যয়ভার নির্ধারণ করা হয়।
